Uncategorized

এনসিপির মেয়র পদে দক্ষিণে আসিফ-উত্তরে আলোচনায় আদীব

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে দক্ষিণে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরে আলোচনায় আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

বিষয়টি নিশ্চিত করে আরিফুল ইসলাম আদীব বাংলা ট্রিবিউনকে জানান, দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি করপোরেশনে তিনি এবং আসিফ মাহমুদ প্রাথমিক আলোচনায় আছেন। দলের পক্ষ থেকে আগ্রহীদের বিষয়ে জানতে চাইলে আমরা দুই জন ইচ্ছা পোষণ করেছি। চূড়ান্ত হবে দলীয় ফোরামে।

তিনি আরও জানান, দলীয়ভাবে সিদ্ধান্ত হওয়ার পর জোটগতভাবেও নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তখন গুঞ্জন ছিল, তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন। তবে পরবর্তী সময়ে আর নির্বাচন করেননি।

আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৮ আসন থেকে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে তিনি ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট পেয়ে পরাজিত হন। সেখান ধানের শীষ প্রতীকে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button