Uncategorized

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সমাজকল্যাণমন্ত্রীর  

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে কোনও ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বা ধর্মীয় বিবেচনাবোধ থাকবে না। তিনি বলেন, “এ নিয়ে কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।” 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে কথা বলেন। 

তিনি আরও বলেন, “এই ফ্যামিলি কার্ড একটি ইউনিভার্সাল কার্ড। কেউ বাদ যাবে না। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, এই তিন শ্রেণির সবাই আগেই কার্ড পাবেন। তারপর পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন।” 

কড়াইল বস্তিসহ ময়মনসিংহের কিছু এলাকায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি সবাইকে এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। 

চার বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “উপকারভোগীদের সংগৃহীত সব তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে যে ব্যাংক থেকে গ্রাহক টাকা তুলতে চান সেই ব্যাংক থেকেই তা তুলতে পারবেন।”   

সমাজকল্যাণমন্ত্রী বলেন, “ইউনিয়ন পর্যায়ে আমরা ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি। ফ্যামিলি কার্ডের তথ্য অফলাইন ও অনলাইনেও দেওয়া যাবে। তবে কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।” 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button