Uncategorized
খামেনি হত্যা মুসলিম বিশ্বে ‘নতুন অধ্যায়ের’ সূচনা করবে: পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনাকে একটি ‘মহাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার এক বিবৃতিতে তিনি এই হত্যাকাণ্ডের কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, এই মহাপরাধ কখনোই জবাবহীন থাকবে না এবং এটি ইসলামি বিশ্ব ও শিয়া মাজহাবের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করবে। এই উচ্চপদস্থ নেতার পবিত্র রক্ত একটি গর্জনকারী ঝরনার মতো প্রবাহিত হবে এবং আমেরিকা–জায়নবাদী নিপীড়ন ও অপরাধ নির্মূল করবে।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন, এবারও আমরা আমাদের সবশক্তি ও দৃঢ়তা দিয়ে এবং ইসলামি উম্মাহ ও বিশ্বের মুক্তিকামী মানুষের সমর্থনে এই মহাপরাধের হোতা ও নির্দেশদাতাদের অনুতপ্ত করতে বাধ্য করব।
সূত্র: মিডল ইস্ট আই



