Uncategorized

র‍্যাবের অভিযানে ঢাকা ও সিরাজগঞ্জ থেকে বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২ 

রাজধানী ঢাকা ও সিরাজগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় পাবনা জেলার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী আলমগীরসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

র‍্যাবের মিডিয়া শাখা জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকা এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ১১টি আগ্নেয়াস্ত্র, ৮৯৭ রাউন্ড গোলাবারুদ এবং দু’টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। 

উদ্ধার অস্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া অস্ত্র পরিবহনে ব্যবহৃত দু’টি প্রাইভেটকারও জব্দ করা হয়। 

গ্রেফতার আলমগীর পাবনা জেলার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। 

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button